বিধি নিষেধ অমান্য করায় পুলিশের লাঠিপেটা - The News Lion

বিধি নিষেধ অমান্য করায় পুলিশের লাঠিপেটা

 


দি নিউজ লায়ন;  শনিবার সকালে মানিকচক থানার মথুরাপুর এলাকায় আচমকাই করোনা বিধি নিষেধ অমান্য করে বসলো হাট।  নিত্যপ্রয়োজনীয় শুধু খাদ্য সামগ্রী নয়, জামাকাপড় থেকে শুরু করে নানান ধরনের সামগ্রী নিয়ে বেচাকেনা শুরু করে দেয় বিক্রেতারা। আর তাতেই ভীড় জমতে শুরু করে বহু মানুষের। পুরো পরিস্থিতির কথা জানতে পেরে রীতিমতো হতবাক হয়ে যায় পুলিশ । 


এরপরই হাটে এসে লাঠিপেটা করে পুলিশ। এমনকি কয়েকজন খুচরা বিক্রেতাদের কান ধরে উঠবস করানো হয়। মথুরাপুরে প্রতি শনিবার হাট বসে। কিন্তু লকডাউনের জেরে সেই হাট বন্ধ থাকার কথা। অথচ এদিন সকাল থেকেই গমগম করে মথুরাপুরের হাট। গত ১৬ মে মানিকচক ব্লক প্রশাসন সিদ্ধান্ত নেয় আগামী তিন সপ্তাহ মথুরাপুরের শনিবারি হাট বসবে না ।


 একেবারে মানিকচকের বিভিন্ন প্রান্তে নোটিশ করে হাট বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় মানিকচক ব্লক প্রশাসন। গত দুই সপ্তাহ ঠিকই ছিল। লকডাউন এরমধ্যে মথুরাপুরে ওই দুই সপ্তাহ হাট বসে নি । কিন্তু এদিন শনিবার মানিকচকের বিভিন্ন প্রান্তের সবজি ও খুচরা বিক্রেতারা সকাল থেকেই হাট চত্বরে তাদের পসার সাজিয়ে বসেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.